Programes

Learn more about our mission, values, and the impact we’re making together.

What we stand for

  • Aims & objects:

     "To regulate a system to support the doctors’ community for their treatment requirements & professional issues."
    Program:
    1. Governing Board:
         Proper regulation and maintenance of the activity of the Trust will be supervised by a Governing Board.
    2. Medical Board:
    a. Counselling Board
    b. Treatment Board
    c. Rehabilitation Board
    3. Prevention Board:
        To regulate a system to make awareness among the doctors’ community of their own health & surrounding by data collection & screening method.
    4. Professional Board:
        To provide educational, research & legal supports to the doctors’ community.
    5. Funding Board:
        For the best possible management of the treatments requirements & professional issues of the doctor’s community, this Trust will maintain a Funding system.
    6. Communication Board:
    Communication among all the members of the doctors’ community will be maintained through the best possible method to regulate the activities of the Trust.

  • মানব সেবার মহান ব্রতকে সামনে রেখে দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা বুকভরা স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজ আঙ্গিনায় পা রাখে। যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে নিজেদের যোগ্য করে গড়ে তোলে অসহায় আর অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তারা নিজেরা যখন কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা কোন বিপদে পড়ে তখন হৃদয়বিদারক বাস্তবতার সম্মুখীন হতে হয়। এরকমই এক অসহায়ত্বের সম্মুখীন হতে হয় আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম রাফাকে, Acute Myeloblastic Leukemia তে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছিল, চিকিৎসা ব্যয়ভার বহন করে তার পরিবার ও হাঁপিয়ে ওঠে। তখন ও তার চিকিৎসার জন্য ৮০ লক্ষ টাকা প্রয়োজন ছিল। আমরা চোখের সামনে দেখেছিলাম রাফার বেঁচে থাকা আর তার পাশে দাঁড়ানোর জন্য আকুতি। যে চিকিৎসক অসংখ্য মানুষকে সেবা দিবেন, অর্থের অভাবে আর সময়মত সঠিক পরামর্শের অভাবে সে চিকিৎসক সঠিক চিকিৎসা পাচ্ছে না ,তখন আমরা ভারাক্রান্ত হই। তখন আমরা একদল তরুণ স্বপ্ন দেখি মেডিকেল পরিবারের কোন চিকিৎসক বা শিক্ষার্থী এ রকম দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে, সব ধরনের সহযোগিতা করতে সক্ষম এরকম একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার, যেন আমরা সকল চিকিৎসক এক হয়ে আমাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করতে পারি ,চিকিৎসকদের পরিবার এবং দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, বিপদে আপদে সকল ভেদাভেদ ভূলে আমাদের পাশে আমরা সর্বাত্মকভাবে

    দাঁড়াতে পারি।
    "আমাদের পাশে, দাঁড়াবো আমরাই"
    এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ২০১৮ সালের ১২ই জুন এক মহৎ উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠা হয় (Doctors' welfare trust. (To regulate a system to support the doctors' community for their treatment requirements & professional issues) প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথমে রাফার জন্য কাজ করার মধ্য দিয়ে ট্রাস্টের যাত্রা শুরু হয়। এরপর একে একে আরও ১২ জন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের পাশে আমরা দাঁড়াতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে মুখ্য প্রতিপাদ্য হিসেবে রেখে আমরা করোনার সেই ক্লান্তিলগ্নে চিকিৎসকদের স্বাস্থ্য নিরাপত্তা এবং চিকিৎসা নিশ্চিতকল্পে আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে চেষ্টা করেছি ,তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের অন্যান্য ক্রাইসিস মূহুর্তে আমরা আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে পাশে দাঁড়িয়ে যাচ্ছি , এছাড়া ট্রাস্ট পরিচালিত এম্বুলেন্স সেবাটি চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী, তাদের পরিবার এবং অসুস্থ অসহায় মানুষের প্রয়োজনে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে।

    ডা. মোবারক হোসাইন
    প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
    ডক্টরস্ ওয়েলফেয়ার ট্রাস্ট