1. Founder President - Dr. Mobarak Hossain
Doctors' Welfare Trust is a Govt. Registered Trust of Bangladesh, Established in 2018. Dr. Mobarak Hossain is the Founder & Chairman of Doctors' Welfare Trust. He Passed M.B.B.S from Armed Forces Medical College in 2019, Now serving at Department of Endocrinology, Dhaka Medical College Hospital.
Aims & objects:
মানব সেবার মহান ব্রতকে সামনে রেখে দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা বুকভরা স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজ আঙ্গিনায় পা রাখে। যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে নিজেদের যোগ্য করে গড়ে তোলে অসহায় আর অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তারা নিজেরা যখন কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা কোন বিপদে পড়ে তখন হৃদয়বিদারক বাস্তবতার সম্মুখীন হতে হয়। এরকমই এক অসহায়ত্বের সম্মুখীন হতে হয় আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম রাফাকে, Acute Myeloblastic Leukemia তে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছিল, চিকিৎসা ব্যয়ভার বহন করে তার পরিবার ও হাঁপিয়ে ওঠে। তখন ও তার চিকিৎসার জন্য ৮০ লক্ষ টাকা প্রয়োজন ছিল। আমরা চোখের সামনে দেখেছিলাম রাফার বেঁচে থাকা আর তার পাশে দাঁড়ানোর জন্য আকুতি। যে চিকিৎসক অসংখ্য মানুষকে সেবা দিবেন, অর্থের অভাবে আর সময়মত সঠিক পরামর্শের অভাবে সে চিকিৎসক সঠিক চিকিৎসা পাচ্ছে না ,তখন আমরা ভারাক্রান্ত হই। তখন আমরা একদল তরুণ স্বপ্ন দেখি মেডিকেল পরিবারের কোন চিকিৎসক বা শিক্ষার্থী এ রকম দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে, সব ধরনের সহযোগিতা করতে সক্ষম এরকম একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার, যেন আমরা সকল চিকিৎসক এক হয়ে আমাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করতে পারি ,চিকিৎসকদের পরিবার এবং দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, বিপদে আপদে সকল ভেদাভেদ ভূলে আমাদের পাশে আমরা সর্বাত্মকভাবে