
#Fight_For_Shahidul #Bone_Cancer_Spindle_Cell_Sarcoma #Lets_Save_A_Smile সময়ের কাছে অসহায় এক অদম্য মেধাবী শিক্ষার্থী শহিদুলের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (AFMC) ২৪তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলাম দূরারোগ্য ব্যাধি High-Grade Undifferentiated Spindle Cell Sarcoma (Bone Cancer)-এ আক্রান্ত। দুই ভাইবোন আর বাবা মা নিয়ে ছোট একটি পরিবার। ভাইবোন দুজনই মেডিকেল শিক্ষার্থী। সবকিছু ঠিকঠাক মতই যাচ্ছিল। তিন মাস আগে হঠাৎ করে পিঠে ব্যাথা, পরীক্ষা নিরীক্ষা করতে করতে অবশেষে গত ২৭ই সেপ্টেম্বর ধরা পড়ে মেরুদন্ডের হাড়ে ক্যান্সার এবং তা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে যেন সবকিছু এলোমেলো হয়ে গেলো। বর্তমানে শহীদুল ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। Spindle Cell Sarcoma এর পরবর্তী evaluation এবং Oncological Management এর জন্য জরুরী ভিত্তিতে তাকে চীনে পাঠাতে হচ্ছে। ♦️চিকিৎসা ব্যয় পড়বে প্রায় ৫০ লক্ষ টাকা। তার পরিবারের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। শহীদুলের চিকিৎসা নির্ভর করছে আমাদের সবার এগিয়ে আসার উপর। একজন তরুণ মেডিকেল শিক্ষার্থীর স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, এক সম্ভাবনাময়ী ভবিষ্যত চিকিৎসকের জীবন বাঁচাতে এই মুহূর্তে আমাদের সম্মিলিত সহযোগিতা খুবই প্রয়োজন। আপনার আমার একটি ছোট সহায়তাও হয়তো শহীদুলের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। সহযোগিতা পাঠাবেন: ☘️Bkash: 01335145911 (Payment option) ☘️Nagad: 01335145911 (Payment option) ☘️ Rocket: 01335145912 (Payment option) ☘️DBBL : DOCTORS' WELFARE TRUST Branch: Banani Account no:1031100053712 ☘️Trust Bank Limited: DOCTORS' WELFARE TRUST Branch: RWGH Account no: 0018-0210010334 শহিদুলের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা এই পর্যন্ত অনেক ভাইবোনের জন্য লড়াই করেছি, আশা করি শহিদুলের পাশে ও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পাশে দাঁড়াবো, ইনশাআল্লাহ। হাজারো প্রিয় জনের সহযোগিতা আর ভালোবাসায়, শহিদুল আবারো ফিরবে সুস্থ স্বাভাবিক জীবন ধারায়। "আমাদের পাশে, দাঁড়াবো আমরাই।"